ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনলে মাসে মুনাফা কত?


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৪৯ পিএম

পরিবার সঞ্চয়পত্র মধ্যবিত্ত পরিবারে সংসার খরচ চালাতে সহায়তা করে। সঞ্চয়পত্র থেকে প্রতি মাসে মুনাফার টাকা তোলা যায়, যা অনেকের দৈনন্দিন খরচে কাজে লাগে। সরকার সম্প্রতি সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ঘোষণা দিয়েছিল। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের হারের সঙ্গে মুনাফা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বর্তমান ক্রেতারা আগের হারেই মুনাফা পাবেন।

পরিবার সঞ্চয়পত্র মূলত নারীদের জন্য বিশেষায়িত। এটি মধ্যবিত্ত নারীদের মধ্যে জনপ্রিয়। সঞ্চয়পত্রের মেয়াদ পাঁচ বছর। এই সময়মতো নিয়মিত মাসিক মুনাফা তোলা যায়।

এ পর্যন্ত সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ছিল ১১.৯৩ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে হার ছিল ১১.৮০ শতাংশ। এই হারই এখন বহাল রয়েছে।

এক লাখ টাকা বিনিয়োগ করলে বর্তমান হারে প্রতি মাসে মুনাফা পাওয়া যাবে ৯৪৪ টাকা। তবে উৎসে কর কেটে নেওয়া হয়। ৫ লাখ টাকার কম বিনিয়োগে ৫ শতাংশ উৎসে কর কেটে গ্রাহক হাতে পাবেন প্রতি মাসে ৮৪৪ টাকা ৪৬ পয়সা। ৫ লাখ টাকার বেশি কিন্তু সাড়ে ৭ লাখ টাকার কম হলে কর কেটে হাতে মুনাফা মিলবে ৮৯৪ টাকা ৭৫ পয়সা। সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে কর কেটে হাতে পাবেন ৮৮৫ টাকা।

মাসিক মুনাফা নেওয়ার পর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলে মূল টাকা ফেরত পাওয়া যায়। মেয়াদ পূর্তির আগে নগদায়ন করলে বাকি অর্থ সরকার কর্তন করে ফেরত দেয়।

সর্বোচ্চ বিনিয়োগ: একজন ক্রেতা একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। যৌথ নামে কেনা যায় না।

যোগ্যতা: ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সের যেকোনো বাংলাদেশি নারী এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী, ৬৫ ও তদূর্ধ্ব বয়সের যেকোনো বাংলাদেশি পুরুষ ও নারীও কিনতে পারবেন।

প্রাপ্তি: জাতীয় সঞ্চয় ব্যুরো, বাণিজ্যিক ব্যাংকের শাখা ও ডাকঘর থেকে পরিবার সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো যায়।

মূল্যমান: ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, ১ লাখ, ২ লাখ, ৫ লাখ ও ১০ লাখ টাকা।

অন্যান্য সুবিধা:

  • প্রতি মাসে মুনাফা উত্তোলন করা যায়।

  • নমিনি বা মনোনীত পরিবর্তন, বাতিল করা যায়।

  • ক্রেতার মৃত্যু হলে নমিনি সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন।

  • হারিয়ে গেলে বা নষ্ট হলে বিকল্প (ডুপ্লিকেট) সঞ্চয়পত্র ইস্যু করা হয়।

পরিবার সঞ্চয়পত্র মধ্যবিত্ত পরিবারের জন্য নিরাপদ ও সুবিধাজনক বিনিয়োগ মাধ্যম। নিয়মিত মুনাফার সুবিধা এবং বিশেষ সুযোগ-সুবিধার কারণে এটি অনেকের পছন্দের সঞ্চয়পত্র।


এ সম্পর্কিত আরো খবর