ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কিনবে সরকার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:২৫ পিএম

সরকার দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ওপর মূল্যচাপ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি বাড়ার বিষয়টি সরকার অবগত রয়েছে এবং এটি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের আর্থিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কারের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কে দুই ভাগে বিভক্ত করা হবে বলেও জানান তিনি। এতে রাজস্ব আদায় ও নীতিনির্ধারণ প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা।

সভা শেষে আইপিএল সম্প্রচার ইস্যু প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ হওয়া দেশের অর্থনীতি কিংবা সরকারি ক্রয় ব্যবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলে তিনি মনে করেন। তিনি বলেন, এ সমস্যার শুরু বাংলাদেশ থেকে হয়নি। এমন কোনো বিষয় নয় যে দয়া-দাক্ষিণ্য করে মোস্তাফিজকে নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, মোস্তাফিজ একজন ভালো প্লেয়ার এবং আন্তর্জাতিকভাবে পরিচিত ও বিখ্যাত একজন ক্রিকেটার। তার সঙ্গে সংশ্লিষ্ট যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি দুর্ভাগ্যজনক। এই ঘটনা দু’দেশের কারো জন্যই ভালো হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার দেশের অর্থনীতি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে সচেতন রয়েছে। খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সয়াবিন তেলসহ প্রয়োজনীয় পণ্যের আমদানি ও সংগ্রহ অব্যাহত থাকবে এবং বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি ক্রয় প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক কার্যক্রম গতিশীল রাখাই সরকারের মূল লক্ষ্য বলে জানান অর্থ উপদেষ্টা।

সভা শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ফলে সামনের দিনগুলোতে বাজার পরিস্থিতি আরও স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।


এ সম্পর্কিত আরো খবর