ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আরেকবার চেষ্টা করে দেখি-কিসের ইঙ্গিত মাহফুজ আলমের


  • আপলোড সময় : রবিবার ১১ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:২৭ পিএম

অনলাইন রিপোর্টার

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়ে আবারও “আরেকবার চেষ্টা করে দেখার” ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (১০ জানুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। তাঁর এই বক্তব্য নতুন রাজনৈতিক চিন্তাধারা ও নাগরিক উদ্যোগ নিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, “আরেকবার চেষ্টা করে দেখি। নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ’ ছাত্র ও নাগরিকদের সঙ্গে কথা হয়েছে, যারা নূতন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন।” তিনি জানান, যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের অনেকের মধ্যেই একধরনের হতাশা ও আস্থাহীনতা লক্ষ্য করেছেন। তবে আলোচনার শেষে সবাই মিলে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, তারা আবারও একবার চেষ্টা করে দেখতে চান।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনেক মানুষ দ্বি-দলীয় কিংবা জোটভিত্তিক কাঠামোর বাইরে গিয়ে নতুন চিন্তার রাজনীতি দেখতে চান। বিশেষ করে যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার এবং নূতন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাস করেন, তাদের এগিয়ে আসার আহ্বান জানান মাহফুজ আলম। একই সঙ্গে তিনি জানান, আদর্শিকভাবে আপোসহীন ও নীতিনির্ভর রাজনীতিতে আগ্রহীদের সঙ্গেই তারা যোগাযোগ স্থাপন করতে চান।

মাহফুজ আলম তাঁর পোস্টে বলেন, “আপনারা যারা পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন এবং দীর্ঘমেয়াদি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে আগ্রহী, তারা আশা করি যোগাযোগ করবেন।” তিনি স্পষ্ট করেন, শুধু সমর্থন নয়—নাগরিকদের ক্ষোভ, হতাশা ও অপ্রাপ্তির কথাও তারা শুনতে চান। পাশাপাশি নিজেদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও সীমাবদ্ধতা নিয়েও খোলামেলা আলোচনা করতে চান বলে জানান।

তিনি উল্লেখ করেন, গত দেড় বছরের অভিজ্ঞতা ও পর্যালোচনার ভিত্তিতে কীভাবে নতুন করে শুরু করা যায়, সেই সম্ভাবনা নিয়েই এবার আলোচনা করতে চান তারা। এই প্রক্রিয়ায় আগ্রহী নাগরিকদের নিজেদের মতামত, প্রশ্ন ও প্রস্তাব ই-মেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানান মাহফুজ আলম। এজন্য তিনি একটি ই-মেইল ঠিকানাও শেয়ার করেন।

পোস্টের শেষাংশে তিনি ইংরেজিতে লেখেন, “We need fresh blood. We need new people with higher ideals and long-term commitment.” এই বক্তব্যের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের অংশগ্রহণ, উচ্চ আদর্শ এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তার কথাই তুলে ধরেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

মাহফুজ আলমের এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন দেশের রাজনীতিতে আস্থা সংকট, অংশগ্রহণমূলক রাজনীতির অভাব এবং বিকল্প নেতৃত্বের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। তাঁর বক্তব্য আগামী দিনে নতুন কোনো নাগরিক উদ্যোগ বা রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে ইঙ্গিত করছে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর