ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১২ হাজার, বাড়তে পারে সংখ্যা


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে ভয়াবহ প্রাণহানির তথ্য সামনে এসেছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোনো কোনো সূত্রের দাবি, এই সংখ্যা ২০ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, বহির্বিশ্বে এতদিন যে সংখ্যক হতাহতের তথ্য শোনা যাচ্ছিল, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। দীর্ঘ সময় ধরে ইরানে টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। তবে ধীরে ধীরে টেলিফোন লাইনের সংযোগ সচল হওয়ায় এখন বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে।

সিবিএস নিউজ জানায়, তাদের সঙ্গে কথা বলা দুটি নির্ভরযোগ্য সূত্র গত কয়েক দিনের বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে। একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করেছে যে, নিহতের প্রকৃত সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে। এই দুটি সূত্রের মধ্যে একটি ইরানের ভেতর থেকেই এত বড় প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে জানিয়েছেন, তাদের ধারণা অনুযায়ী ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে তিনি একই সঙ্গে উল্লেখ করেন, এই সংখ্যা তাদের ধারণার চেয়ে অনেক বেশি হতে পারে এবং প্রকৃত তথ্য এখনও পুরোপুরি পাওয়া যায়নি।

মঙ্গলবার থেকে ইরানে টেলিফোন যোগাযোগ আংশিকভাবে স্বাভাবিক হলেও দেশটির বাইরে থেকে ফোন করা এখনও কঠিন হয়ে পড়েছে। তবুও সিবিএস নিউজের একটি সূত্র ইরানের বাইরে তথ্য পাঠাতে সক্ষম হয়েছে। ওই সূত্র জানায়, মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদন, হাসপাতাল ও চিকিৎসকদের তথ্য বিশ্লেষণ করে নিহতের সংখ্যা নিরূপণের চেষ্টা চলছে। এসব তথ্যের ভিত্তিতেই তারা ধারণা করছে, বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষের প্রাণ গেছে।

সূত্রটি আরও জানায়, নিরাপত্তা বাহিনী ইরানের বিভিন্ন হাসপাতালে গিয়ে তল্লাশি চালাচ্ছে। আহতদের পরিচয়, চিকিৎসার তথ্যসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে করে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা গোপন রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারাও বিক্ষোভে ১২ হাজার মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। একই ধরনের তথ্য পাওয়া গেছে ওয়াশিংটনভিত্তিক বিভিন্ন সূত্র থেকেও। সিবিএস নিউজ জানিয়েছে, ওয়াশিংটনের একটি সূত্র তাদের ইরানের ভেতরের যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছে, গত কয়েক দিনের বিক্ষোভে ১০ থেকে ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে গত পাঁচ দিন ধরে ইরানে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। এর ফলে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিবিএস। তবে সংবাদমাধ্যমটি কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করেছে।

যাচাই করা ভিডিওগুলোর একটিতে দেখা যায়, তেহরানের উপকণ্ঠের একটি হাসপাতালের মর্গে প্রায় ৪০০ মরদেহ রাখা রয়েছে। সেখানে চিকিৎসকরা মরদেহগুলোর ক্ষত পরীক্ষা করছেন। একই সঙ্গে বহু মানুষকে তাদের স্বজনের মরদেহ খুঁজতে দেখা গেছে। অন্য হাসপাতালগুলোর মর্গেও বিপুলসংখ্যক মরদেহ জমে থাকার চিত্র উঠে এসেছে।

সূত্র: সিবিএস

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর