ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নাজমুল পদত্যাগ না করলে মাঠে নামবেন না ক্রিকেটাররা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:০২ পিএম

অনলাইন রিপোর্টার

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেটাররা পদত্যাগ দাবি করেছেন। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নাজমুল এখনও পদত্যাগ করেননি। গতকাল তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলের পর তিনি ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বোর্ড পুষিয়ে দেবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!”

আজ দুপুর ১টায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে বনানীতে সংবাদ সম্মেলনের আয়োজন রয়েছে। একই সময়ে বিপিএলের দুপুরের ম্যাচে দুই দল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এখনও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হননি। ক্রিকেটাররা জানিয়েছেন, নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্তে অটল তারা।

বিসিবি সূত্রে জানা যায়, বোর্ডের পক্ষ থেকে নাজমুলকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে সে বাস্তবায়িত হয়নি। বেলা ১১.৩০টায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে হবে। এরপরই বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নাজমুল আরও বলেন, “আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পাইনি। আমরা তাহলে বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, তা ফেরত দাও।” এই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা পদত্যাগ দাবি করেছেন এবং বিপিএলসহ সব ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের হুমকি দিয়েছেন।

বিসিবি নির্দেশ দিয়েছে, ক্রিকেটাররা বিপিএলের বাকি অংশ সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বিপিএল দেশের জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। খেলোয়াড়রাই এর প্রাণশক্তি। তাদের পেশাদারিত্ব ও পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী খেলতে হবে।

বিসিবি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বোর্ডের বিভিন্ন পরিচালক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখনও কোন সমাধান মেলেনি। ক্রিকেটারদের অবস্থান দৃঢ়, নাজমুল পদত্যাগ না করলে মাঠে নামবেন না।

অভিযোগ ওঠেছে, নাজমুলের মন্তব্য পেশাদারিত্বহীন এবং ক্রিকেটের নীতি-মানকে ক্ষুণ্ন করছে। বোর্ড সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করবে বলে জানিয়েছে।

আকাশজমিন / আরআর   


এ সম্পর্কিত আরো খবর