ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ঘোড়দৌড় দেখে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র ফাহিমের


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৫৪ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ঘোড়দৌড় দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক, কালিয়ার পেড়োলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের মনিরুল মোল্যার ছেলে, স্কুলছাত্র ফাহিম মোল্যা (১৬) নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাতে নড়াইল ও যশোর জেলার সীমান্তবর্তী অভয়নগর থানার লেবুগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফাহিম মোল্যা খড়রিয়া এ জি এম মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ফাহিম তার চাচা জাহাঙ্গীর মোল্যার সাথে জানান, তিনি দিনভর নড়াইলের বিছালী ইউনিয়নের চাকই এলাকায় ঘোড়দৌড় দেখতে যান। সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফাহিম ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করান এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুর্ঘটনাটি তাদের থানার মধ্যে না হওয়ায় পার্শ্ববর্তী যশোর জেলার পুলিশ বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর