ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ১০:১০ পিএম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডেরআব্দুর রহমান বেপারী কান্দিএলাকায় ঘটনা ঘটে। 

নিহত রোকেয়া বেগম (৫৫) জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী। তবে, হত্যাকান্ডের কারণ সম্পর্কে তাৎক্ষনিক কিছুই জানাতে পারেনি পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোকেয়া বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর  ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

স্থানীয়দের ভাষ্য, হত্যাকান্ডের সময় আবুল মৃধা তার দুই সন্তান আলী হোসেন মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে, হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।"

 আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর