ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জের দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুমিল্লা শিক্ষাসফর


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:৫৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে এক আনন্দঘন ও শিক্ষণীয় শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে গতকাল ১৮ জানুয়ারি রবিবার এ শিক্ষাসফর সম্পন্ন হয়।

শিক্ষাসফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা কুমিল্লা জেলার ঐতিহাসিক কোটবাড়ি শালবন বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, ময়নামতি যাদুঘরসহ আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। এসব ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান ঘুরে দেখার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

ভ্রমণ শেষে কুমিল্লার কাশবন রিসোর্টে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ।

সভায় বক্তব্য রাখেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান উপদেষ্টা, হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন। এছাড়া বক্তব্য দেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুঁইয়া, পরিচালক এম এ কালাম, আমির হোসেন, সেলিম রানা, ইসলাম মিয়া, কাওছার হামিদ, পূর্বাচল প্রি-ক্যাডেটের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক গোলাম রসূলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মিজানুর রহমান, মোঃ সৈকত হোসেন, লিখন মিয়া এবং বাঘবের আইডিয়াল হাইস্কুলের শিক্ষক সোহাগ মোল্লা, সুমন আহম্মেদ, হৃদয় হাসান মুন্না, তানভীর রহমান, শোয়াইব মিয়া, নাসরিন সুলতানা, সাবিকুন্নাহার মুন্নি, আফরিন সুলতানা, সুস্মিতা রাণী প্রমুখ।

আলোচনা সভা শেষে কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পী ও বিদ্যালয় দুইটির শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। পরে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী শিক্ষাসফরের সমাপ্তি ঘটে।


এ সম্পর্কিত আরো খবর