ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

শিবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার চোরাই মোটরসাইকেল


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০৯ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। পুলিশের এই অভিযানে ছিনতাই চক্রের সক্রিয় একজন সদস্য আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই এরশাদ। তার সঙ্গে ছিলেন এসআই উৎপল, এসআই মঞ্জয় ও এএসআই হাফিজ।

গোপন সংবাদের ভিত্তিতে দলটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগবাড়ী চর এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ছামছুল (৩৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছামছুল গাইবান্ধা জেলার সাঘাটা থানার মথুরাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রমে জড়িত ছিলেন এবং চোরাই মোটরসাইকেল ব্যবহার করে এসব অপরাধ সংঘটিত করতেন।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি ছিনতাইয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।

শিবগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অপরাধ দমনে শিবগঞ্জ থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

 আকাশজমিন / আরআর         


এ সম্পর্কিত আরো খবর