ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে: মাহদী আমিন সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী

আফ্রিকা কাপ ফাইনালে সেনেগালের বিতর্কিত আচরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৩৫ পিএম

আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে রেফারিদের সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগাল দল মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সোমবার তিনি এ মন্তব্য করেন।

রাবাতে স্বাগতিক মরক্কোর বিপক্ষে নির্ধারিত সময়ের শেষ পর্যায়ে কোচ, খেলোয়াড় ও কিছু সমর্থকের আচরণকে তিনি অত্যন্ত বিস্ময়কর এবং নিন্দনীয় হিসেবে উল্লেখ করেন। ইনফান্তিনো বলেন, একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে এমন দৃশ্য পুনরায় ঘটতে দেওয়া যাবে না। আমি আশা করি সিএএফ-এর সংশ্লিষ্ট শৃঙ্খলা কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

ম্যাচে ইনজুরি টাইমে মরক্কো একটি পেনাল্টি পান। এর আগে সেনেগালের গোল ফাউল বাতিল করা হয়। এই পরিস্থিতিতে কোচ পাপে থিয়াও তার খেলোয়াড়দের মাঠ থেকে ড্রেসিংরুমে নিয়ে যান, যার ফলে খেলা প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) পরবর্তীতে এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। তারা সব ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে।

মরক্কোর ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই ঘটনায় তারা আনুষ্ঠানিকভাবে ফিফা ও সিএএফ-এর কাছে অভিযোগ জানাবে। তারা উল্লেখ করেছে, খেলোয়াড়দের মাঠ থেকে সরানো এবং ঘটনার কারণে ম্যাচের স্বাভাবিক গতি ও পারফরম্যান্সে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। থিয়াও যদি শাস্তি পান, তা কেবল আফ্রিকান প্রতিযোগিতায় কার্যকর হবে নাকি ফিফা বিশ্বকাপে তা এখনো নিশ্চিত নয়।

সেনেগাল কোচ থিয়াও মনে করান যে, ২০৩০ বিশ্বকাপের আয়োজক মরক্কোকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে। তিনি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উৎসাহিত করেন যাতে মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ পেনাল্টি না নিতে পারে। গ্যালারিতে সেনেগাল সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

ফাইনাল শেষে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, "আমরা আফ্রিকান ফুটবলের জন্য লজ্জাজনক চিত্র তুলে ধরেছি। ১০ মিনিটের বেশি খেলা বন্ধ রাখা মোটেও শোভনীয় নয়। শেষপর্যায়ে মাঠে ফিরে দিয়াজ পেনাল্টি নেন, কিন্তু দুর্বল ‘পানেনকা’ শটটি সহজে সেনেগালের গোলরক্ষক আটকান।

ইনফান্তিনো আরও বলেন, মাঠ ছেড়ে চলে যাওয়া অগ্রহণযোগ্য এবং খেলায় সহিংসতা সহ্য করা যায় না। মাঠের বা মাঠের বাইরে ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তকে সবসময় সম্মান করতে হবে। দলগুলোকে ফুটবলের নিয়ম মেনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

মরক্কোর ১-০ ব্যবধানের এই নাটকীয় জয়ে ফাইনাল শেষ হয়। আগামী ১৬ জুন নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের বিশ্বকাপ অভিযান ফ্রান্সের বিপক্ষে শুরু হবে। এই ঘটনা বিশ্ব ফুটবল সম্প্রদায় ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর