ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:০৮ পিএম

ফরিদপুর  প্রতিনিধি 

ফরিদপুর সদর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জন প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম ইফতেখার আজাদ, কোতোয়ালি থানার অপারেশন (ওসি) আবদুল্লাহ সিকদার, উপজেলা সদর প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন, মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা আরিফুল ইসলাম, আনসার ভিডিপি সদর থানা কর্মকর্তা মৌসুমী আক্তার এবং হাইওয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মন্ডল, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ডিগ্রীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ এমার হক, কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আলতাফ হোসেন, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সী, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম এবং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বাদশা মিয়া।

সভায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং শহরের বিভিন্ন এলাকায় অপরাধ প্রতিরোধের কার্যক্রমকে আরো কার্যকর করার জন্য জন প্রতিনিধিদের পরামর্শ দেওয়া হয়। বিশেষভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতকরণ, গণভোটের প্রচারণা, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিটি ইউনিয়ন পরিষদকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা সবাইকে নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনকল্যাণমূলক কাজ করার নির্দেশ দেন। সভা শেষে সিদ্ধান্ত হয় যে, ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মনিটরিং ও কমিউনিটি সচেতনতা কার্যক্রম চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর