ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কটিয়াদীতে বিএনপি ও গণ-অধিকার পরিষদের তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০২ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিএনপি, গণ-অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার তিন শতাধিক ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সংসদ সদস্য, সদ্য জামায়াতে যোগ দেওয়া মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নিজ বাসভবনে তার উপস্থিতিতে জামায়াতের সহযোগী সদস্য ফর্ম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যরা দলে অন্তর্ভুক্ত হন।

জানা যায়, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এরপর থেকে তিনি ঢাকাসহ নিজ এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক সভায় নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। পাশাপাশি তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন।
সম্প্রতি তিনি ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন এবং নিজ এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান।

তার আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপিসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুইজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অপরদিকে  শনিবার (২৪ জানুয়ারি) গণ-অধিকার পরিষদের নেতা সৈয়দ আলীউজ্জামান মহসিন, মো. স্বপন মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, মো. লিটন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি জামায়াতে ইসলীতে যোগ দেন।
কটিয়াদী উপজেলা গণ-অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ আলীউজ্জামান মহসিন বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তিনি দলটিতে যোগদান করেছেন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। তিনি বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও আদর্শনিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন, সেই লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় জামায়াতে ইসলামীর উপজেলার বিভিন্ন  ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর