সাতক্ষীরা প্রতিনিধিঃ
নোটিশে উল্লেখ করা হয়েছে, কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলামের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ফেস্টুন ও ব্যানার গাছ, বিদ্যুতের খুঁটি ও যানবাহনে অবৈধভাবে স্থাপন করা হয়েছে। এ স্থাপনাগুলো ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসার সামনে, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে, ট্রাক টার্মিনাল মোড় ও কলারোয়া উপজেলা মোড়ে পাওয়া গেছে।
অন্যদিকে জামায়াতের প্রার্থী ইজ্জতউল্লাহর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ফেস্টুনগুলো তুলশীডাঙ্গা, মুরারীকাটি, হেলাতলা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, গোপীনাথপুর মোড়সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে।
এই কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ৭(গ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি ‘The Representation of the People Order, 1972’ এর Article 91A ও 91AA অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ।
আচরণবিধি লঙ্ঘনের এই অভিযোগে কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২:৩০ মিনিটের মধ্যে নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে জানাতে হবে।
উক্ত শুনানি সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত নং-২ এ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আকাশজমিন / আরআর