ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সরিষাবাড়ীতে বিএনপির এমপি প্রার্থী শামিমের নির্বাচনী পথসভা


  • আপলোড সময় : শনিবার ৩১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:০৬ পিএম

 সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা 

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামিম-এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এসব পথসভায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জানা গেছে, সাতপোয়া ইউনিয়নের জিগাতলা, চর সরিষাবাড়ী কাঠের ব্রীজ, চর সরিষাবাড়ী বটতলা ঈদগাহ মাঠ, চর শিশুয়া, চর আদ্রা দক্ষিণপাড়া, রাখালগাছা, ছোট আদ্রা মোড়, বড় আদ্রা মোড়, চর জামিরা বাজার, চর রৌহা মোড়, নান্দিনা কৃষ্ণচুড়া মোড়, ছাতারিয়া স্কুল, চুনিয়াপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়।

প্রতিটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামিম। তিনি বলেন, ধানের শীষ প্রতীক হচ্ছে গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের মর্যাদার প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে সরিষাবাড়ীর সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করা হবে। তিনি সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

পথসভাগুলোতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মন্টু কাদের মেম্বার।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক হাসানুর রহমান স্বপনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভা চলাকালে স্থানীয় জনগণের সঙ্গে প্রার্থীর কুশল বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনেক সাধারণ মানুষ নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেন এবং নির্বাচনী পথসভায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে পথসভা ও গণসংযোগ কর্মসূচি চালানো হচ্ছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে তারা দাবি করেন।


এ সম্পর্কিত আরো খবর