ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নতুন আহবায়ক কমিটি ঘোষণা

নলদী ইউনিয়ন বিএনপির পুরনো কমিটি বিলুপ্ত


  • আপলোড সময় : শনিবার ৩১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৫৮ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. জিল্লুর রহমানকে আহবায়ক এবং মো. আশরাফুল বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে। মো. জিল্লুর রহমান সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন এবং মো. আশরাফুল বিশ্বাস নলদী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম. এইচ. হেমায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মো. টিপু সুলতানের স্বাক্ষরিত কমিটি অনুমোদন প্রদান করা হয়। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেন।

নতুন আহবায়ক কমিটিতে মো. উজ্জল মোল্যা, মো. খোকন খান, মো. শুকুর বিশ্বাস, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, ওলিয়ার রহমান, মাসুদুর রহমান, নজির মোল্যা, হুমায়ন বিশ্বাসসহ ৫১ সদস্যকে যুগ্ম আহবায়ক ও অন্যান্য পদে অধিষ্ঠিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ধানের শীষের বিপক্ষে কাজ করায় এবং পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পুরানো কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর