ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

জার্মানি বিশ্বকাপ বয়কট গুঞ্জন নাকচ করলো


  • আপলোড সময় : রবিবার ০১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:৪৪ পিএম

ক্রীড়া ডেস্ক

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয় নিয়ে ইউরোপজুড়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এ রেশ ধরে কয়েকটি দেশ আসন্ন ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে এমন গুঞ্জন ওঠে। একই ধারাবাহিকতায় জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সদস্য ওকে গটলিশ মন্তব্য করেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে’।

ওই মন্তব্যের পর সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মান দল আসন্ন মেগা আসর বয়কট করতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ডিএফবি তা নাকচ করেছে। শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘আমরা খেলাধুলার ঐক্যবদ্ধ শক্তি এবং ফিফা বিশ্বকাপের বৈশ্বিক প্রভাবের ওপর বিশ্বাস রাখি। আমাদের লক্ষ্য এই ইতিবাচক শক্তিকে আরও জোরদার করা, তা ঠেকানো নয়।’

ডিএফবি জানিয়েছে, তাদের নির্বাহী কমিটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বয়কটের বিষয়টি নিয়ে আলোচনা করেছে। গত সপ্তাহে ডিএফবির সহসভাপতি ওকে গটলিশ প্রথম এই প্রস্তাব উত্থাপন করেন। জার্মান ফুটবলের অভিভাবক সংস্থাটি এ সমালোচনা করে বলেছে, ‘ক্রীড়া নীতিসংক্রান্ত বিতর্ক অভ্যন্তরীণভাবে হওয়া উচিত, প্রকাশ্যে নয়। বর্তমানে বয়কটের বিষয়টি বিবেচনায় নেই।’

১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ডিএফবি রাজনীতি, নিরাপত্তা, ব্যবসা ও ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

গটলিশ ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, বিশ্বকাপ বয়কট বিষয়টি “গভীরভাবে বিবেচনা” করার সময় এসেছে। তিনি উল্লেখ করেন, গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব এবং ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি নিয়ে ট্রাম্প ইউরোপে উত্তেজনা সৃষ্টি করেছেন। এছাড়া ভেনেজুয়েলার ক্ষেত্রে মার্কিন পদক্ষেপ এবং দেশীয় বিক্ষোভ মোকাবিলার ধরন নিয়েও উদ্বেগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অভিবাসন বিরোধী কট্টর নীতি এবং কিছু দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপে অংশগ্রহণে ঝুঁকি রয়েছে। সেনেগাল, ইরান, হাইতি ও আইভরিকোস্টও এই ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারও সমর্থকদের বিশ্বকাপ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তবে ব্লাটার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বয়কটের আহ্বানকে সমর্থন করেননি।

আসন্ন বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নিয়েও সমর্থকদের মধ্যে উদ্বেগ রয়েছে। ট্রাম্প প্রশাসনের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কিছু দেশের সমর্থক যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়তে পারেন। তবে জার্মান দলের অংশগ্রহণে কোনো অনিশ্চয়তা নেই। ডিএফবি জানিয়েছে, ‘আমরা অন্যান্য যোগ্য দলের বিপক্ষে ন্যায্য প্রতিযোগিতায় অংশ নিতে চাই। ২০২৪ সালে আমাদের দেশে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বজুড়ে সমর্থকরা যেন শান্তিপূর্ণ ফুটবল উৎসব উদযাপন করতে পারেন, আমরা সেটাই চাই।’



এ সম্পর্কিত আরো খবর