ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

মানিকগঞ্জে যুবদলের ৫ নেতা বহিষ্কার, ছাত্রদলের ৯ নেতাকে শোকজ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধ 

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে দলের অঙ্গ-সংগঠন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক তোজার পক্ষে প্রকাশ্য নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণের অভিযোগে যুবদলের ৫ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহম্মেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির মনোনীত প্রার্থী এসএ জিন্নাহ কবীরের পক্ষে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রচারণায় অংশ না নিয়ে দীর্ঘদিন ধরে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারণায় জড়িত ছিলেন ওই ৫ যুবদল নেতা।

বহিষ্কৃত যুবদল নেতাদের নাম হলো:

  • আবুল বাসার (চরকাটারি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি),

  • মো. জসিম (কলিয়া ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক),

  • আতোয়ার হোসেন (জিয়নপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক),

  • আবদুর রহিম (জিয়নপুর ইউনিয়ন যুবদলের সদস্য),

  • মো. হাতেম আলী (বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য)।

দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহউদ্দিন সেলিম ও সদস্য সচিব মো. আবদুস সালামের সিদ্ধান্তে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গোলাম মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপরদিকে, একই অভিযোগে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেনের স্বাক্ষরিত এক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ৯ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শোকজপ্রাপ্ত ছাত্রদল নেতাদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শিবালয় উপজেলা উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমির হামজা, আরুয়া ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাগর খান, মহাদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিক মিয়া, শিবালয় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি হৃদয় হোসেন, দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। দায়িত্বশীল পদে থেকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়া সাংগঠনিক অপরাধ। অভিযোগের প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খানের কাছে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় জড়িত থাকার অভিযোগে একজনকে বহিষ্কার এবং ৯ জনকে শোকজ করা হয়েছিল। মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এসএ জিন্নাহ কবীর ছাড়াও বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হকসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ সম্পর্কিত আরো খবর