ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

প্রথম ম্যাচেই পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১০:২৯ এএম

টি–টুয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সাধারণত এক বা দুই ম্যাচ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় পয়েন্ট, রান রেট আর সমীকরণের হিসাব–নিকাশ। কিন্তু এবারের বিশ্বকাপে পাকিস্তানের জন্য সেই হিসাব শুরু হয়ে গেছে প্রথম ম্যাচেই। আজ কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগেই পাকিস্তান দলকে ভাবতে হচ্ছে—জিততে হবে কত ব্যবধানে, আর না জিতলে হারের ব্যবধান কতটা কম রাখা যায়।

‘এ’ গ্রুপে অন্য সব দলের ম্যাচ চারটি হলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেওয়ায় পাকিস্তানের ম্যাচ নেমে এসেছে তিনটিতে। ফলে শুরু থেকেই তাদের সামনে সুপার এইটে ওঠার চাপ। আজকের নেদারল্যান্ডস ম্যাচের পর পাকিস্তানের সামনে থাকবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে দুটি ম্যাচ। এই তিন ম্যাচ থেকেই পয়েন্টের পাশাপাশি স্বাস্থ্যকর রান রেট নিশ্চিত করতে হবে সালমান আগাদের।

আজকের পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচটি বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় কলম্বোয় শুরু হবে। উদ্বোধনী দিনে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে—কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কটল্যান্ড এবং মুম্বাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র। প্রথম দিনের তিন ম্যাচেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আইসিসির সহযোগী সদস্য দেশ। তবে এর মধ্যেও পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচটির গুরুত্ব আলাদা।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে। ১৫ ফেব্রুয়ারির সেই ম্যাচ না খেললে পাকিস্তানের জন্য শুধু সম্ভাব্য দুই পয়েন্টই নয়, রান রেটেও বড় ক্ষতির আশঙ্কা তৈরি হবে। তাই নেদারল্যান্ডস ম্যাচ থেকেই বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হচ্ছে পাকিস্তানকে।

তবে কাজটা মোটেও সহজ নয়। কলম্বোয় টানা বৃষ্টির কারণে পাকিস্তান কোনো ওয়ার্মআপ ম্যাচ খেলতে পারেনি। সরাসরি মূল পর্বে নামতে হচ্ছে দলটিকে। আজকের ম্যাচের দ্বিতীয় ইনিংসেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে খেলা কম ওভারে নামলে রান রেটের হিসাব আরও জটিল হয়ে উঠতে পারে।

পরিসংখ্যানও পাকিস্তানকে সাবধান করছে। টি–টুয়েন্টি বিশ্বকাপে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সহযোগী সদস্য দেশগুলোর জয়ের ঘটনা আছে ১৫টি। এর মধ্যে চারটিই নেদারল্যান্ডসের। ২০২২ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন ভেঙে দিয়েছিল দলটি।

তবু পাকিস্তান অধিনায়ক সালমান আগা চাপ নিতে নারাজ। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইসিসি টুর্নামেন্টে প্রায় সব ম্যাচই জেতার মানসিকতা নিয়ে খেলতে হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানকে সেরা ক্রিকেট খেলতেই হবে, কারণ এই ধরনের দলের বিপক্ষে খুব বেশি খেলার সুযোগ হয় না।

নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’ডাউডও ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট প্রসঙ্গ এড়িয়ে গিয়ে জানিয়েছেন, তারা শুধু নিজেদের খেলায় মনোযোগ দিতে চান। তবে ভারত–পাকিস্তান ম্যাচের পরোক্ষ প্রভাব যে আজকের ম্যাচে থাকবে, তা অস্বীকার করার উপায় নেই। সাম্প্রতিক ফর্মে পাকিস্তান এগিয়ে থাকলেও বাস্তবতা হলো—এই বিশ্বকাপে শুরুতেই শেষের সমীকরণ মেলানোর কঠিন পরীক্ষায় নামছে তারা।




এ সম্পর্কিত আরো খবর