ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১:৩৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটার এবং ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থায় ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, ইতিমধ্যেই পাঁচ লাখের বেশি প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কমিশনের হিসাব অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩টি ব্যালট প্রবাসীরা গ্রহণ করেছেন। গ্রহণকৃত ব্যালটের মধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ভোট প্রদান করেছেন।

ভোট দেওয়ার পর দেশে ফেরত পাঠানোর জন্য ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন প্রবাসী পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন।

একই সঙ্গে দেশের ভেতরে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। দেশের অভ্যন্তরে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ইতিমধ্যে ভোট প্রদান করেছেন। ভোট দেওয়ার পর ৫ লাখ ৪০৮টি ব্যালট পোস্ট অফিসে জমা হয়েছে, যার মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৫৪টি রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

নির্বাচন কমিশন মনে করছে, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষ করে প্রবাসীদের অংশগ্রহণের হার আগের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন ও গণভোটের সব কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর