ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

অবশেষে বিশ্বকাপ স্কোয়াডে ফিরলেন স্টিভেন স্মিথ


স্টিভেন স্মিথ

  • আপলোড সময় : সোমবার ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:৪৯ পিএম

মিচেল মার্শের চোটের কারণে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন স্টিভেন স্মিথ। তবে অধিনায়ক মার্শ সুস্থ হয়ে উঠলেও শেষ পর্যন্ত ভাগ্য খুলেছে স্মিথের। পুরোনো চোটে পেসার জশ হ্যাজেলউড ছিটকে যাওয়ায় অবশেষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

সোমবার দুপুরে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি হ্যাজেলউডের বদলি হিসেবে স্মিথকে দলে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার ঠিক আগমুহূর্তে এই পরিবর্তন আনে অস্ট্রেলিয়া দল।

এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে স্টিভেন স্মিথকে। ২০২২ সালের পর এই টুর্নামেন্টে খেলেননি তিনি। পাশাপাশি ২০২৪ সালের ফেব্রুয়ারির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও মাঠে নামেননি স্মিথ।

তবে সাম্প্রতিক বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করে নিজেকে আবারও প্রমাণ করেছেন এই ডানহাতি ব্যাটার। ছয় ম্যাচে প্রায় ৬০ গড় এবং ১৬৮ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেন স্মিথ। ফলে দল নির্বাচনের আলোচনায় আবারও সামনে চলে আসেন তিনি।

রোববার পাল্লেকেলেতে দলের সঙ্গে অনুশীলনও করেছেন স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশেও তাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের বৈতরণী পার হতে হলে আজকের ম্যাচটি জেতা ছাড়া অন্য কোনো বিকল্প নেই অজিদের সামনে। এমন গুরুত্বপূর্ণ সময়ে দলে স্মিথের অন্তর্ভুক্তি অস্ট্রেলিয়ার ব্যাটিং শক্তি আরও বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর