ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৪:৪৫ পিএম

 শেরপুর প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের ছেঁড়া সেচলাইনের তারে স্পৃষ্ট হয়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারী। আহত ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন তার ছেলে মো. হাছান আলী (৫০)। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে একটি গরুও।

সোমবার (১ জুন) সকাল সাতটার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্যমতে, সম্প্রতি ঝড়ো হাওয়ার কারণে একটি বোরো ক্ষেতে ব্যবহৃত বৈদ্যুতিক সেচলাইনের তার ছিঁড়ে জমির ওপর পড়ে ছিল। তবে বিষয়টি অনেকেই জানতেন না। সকালে হাছান আলীর একটি গরু মাঠে ঘাস খাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত ওই তারের সংস্পর্শে আসে।

গরুটিকে বাঁচানোর চেষ্টা করলে মো. হাছান আলী নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ছেলের বিপদের খবর পেয়ে হাওয়া বেগম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

ছেলেকে উদ্ধার করার মরিয়া চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত তারের সংস্পর্শে চলে আসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে বিদ্যুতের শকে ঘটনাস্থলেই মারা যায় গরুটিও।

পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত হাছান আলীকে উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে শোকের আবহ তৈরি হয়। স্বজন ও প্রতিবেশীরা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, ঝড়-বৃষ্টির পর মাঠে ও কৃষি জমিতে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার দ্রুত অপসারণ বা মেরামতের ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন।

মায়ের অসীম ভালোবাসা ও আত্মত্যাগের এই মর্মান্তিক ঘটনা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। হাওয়া বেগমের মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এ সম্পর্কিত আরো খবর