ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া বীর শহীদ ও আহতদের স্মরণে এক আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এই স্মারক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর হামিদুর রহমান এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।


উক্ত স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, গুরুত্বপূর্ণ বিভাগীয় চেয়ারম্যান, সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।


আলোচনা সভায় উপস্থিত বক্তারা বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং চিকিৎসাধীন আহতদের আশু ও দ্রুত সুস্থতা কামনা করেন। আলোচনা পর্ব শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।


এ সম্পর্কিত আরো খবর