ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পুলিশ সদস্য মাদকাসক্ত হলে ডোপ টেস্টের মাধ্যমে ব্যবস্থা: খুলনা রেঞ্জের ডিআইজি


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫০ পিএম

নড়াইল প্রতিনিধি:

কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্ত হওয়ার অভিযোগ উঠলে ডোপ টেস্টের মাধ্যমে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মোস্তাফিজুর রহমান। একই সাথে মাদকের আশ্রয়-প্রশ্রয় বা প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিললেও কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।

আজ বুধবার দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। চুরি, ছিনতাইসহ যাবতীয় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মাঠে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। এর আগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নড়াইলের পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে পৃথক পর্যালোচনা সভা করেন ডিআইজি।

মতবিনিময়কালে নড়াইলে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার প্রসঙ্গ টেনে ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া হত্যা ও ধর্ষণ মামলায় রেকর্ড মাত্র ১১ কার্যদিবসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন হওয়ায় এই মামলায় অপরাধী সর্বোচ্চ সাজা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা কামনা করেন পুলিশের এই উচ্চপদস্থ কর্মকর্তা।

মতবিনিময়সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর