ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

সিরাজগঞ্জে জমি বিরোধে তরিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩৮ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী এলাকার আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তবে দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি আব্দুল মজিদ ইতোপূর্বে মৃত্যুবরণ করেছেন।


আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারপ্রক্রিয়ায় এজাহারভুক্ত ১৪ জন আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে মামলার দায় থেকে সম্পূর্ণ বেকসুর খালাস দেওয়া হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় ঘোষণা করলেন।


এ সম্পর্কিত আরো খবর