ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

রূপগঞ্জে পাইপগান-চাপাতি-রামদাসহ পিতা-পুত্র গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:২৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এলাকা থেকে পিতা রাসেল বেপারী(৪৪) ও পুত্র  জুয়েল বেপারী(২৪) নামে দুই  সন্ত্রাসীকে দুইটি দেশীয় পাইপ গান,দুইটি চাপাতি ও একটি রামদাসহ গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) ভোরে রূপগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত জহির আলী ব্যাপারীর ছেলে রাসেল বেপারী ও রাসেল ব্যাপারীর ছেলে জুয়েল বেপারী। 

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন,  চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র  এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে মর্মে পুলিশের কাছে খবর আসে।  পরে রূপগঞ্জ থানার একদল  পুলিশ সেখানে অভিযান  পরিচালনা করে গ্রেফতার করে।এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর