ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে মেম্বার পদে লড়ছেন ওয়াসিম হোসেন


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৩৬ পিএম

জনগণের নিবিড় সেবা নিশ্চিত করা এবং প্রয়াত বাবার জনকল্যাণমুখী ভাবমূর্তিকে সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণায় সরব হয়েছেন তরুণ সমাজসেবক ওয়াসিম হোসেন। সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনে তিনি সাধারণ সদস্য বা মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকার সাবেক সফল ও তুমুল জনপ্রিয় মেম্বার মরহুম আবুল হোসেনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং একটি আধুনিক, মাদক ও ঘুষমুক্ত সমাজ উপহার দিতে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তিনি। ইতোমধ্যেই স্থানীয় ভোটারদের মাঝে আশার আলো সঞ্চার করে আলোচনার শীর্ষে চলে এসেছেন এই তরুণ প্রার্থী।


স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় মেম্বার মরহুম আবুল হোসেন জীবদ্দশায় সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় ছায়ার মতো পাশে ছিলেন। অত্যন্ত সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করার কারণে পুরো ইউনিয়ন জুড়েই তার বিশেষ সুখ্যাতি ছিল। তার মৃত্যুর পর এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছিল, তা পূরণ করতেই ভোটারদের বিশেষ অনুরোধে মেম্বার প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তারই সুযোগ্য সন্তান ওয়াসিম হোসেন। বাবার রেখে যাওয়া সততা ও ভালোবাসার ঐতিহ্যকে ধারণ করে তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছেন এবং সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছেন।


নিজের নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকার ব্যক্ত করতে গিয়ে ওয়াসিম হোসেন জানান, তিনি 'আসুন একসাথে গড়ি ওয়ার্ড'—এই মূলমন্ত্রকে সামনে রেখে একটি মডেল ও আদর্শ এলাকা গড়ে তুলতে চান। তার মূল লক্ষ্য হলো ওয়ার্ডের প্রতিটি প্রশাসনিক ও উন্নয়নমূলক পদক্ষেপে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। এলাকার দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থার টেকসই সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন এবং সাধারণ নাগরিকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। প্রান্তিক কৃষকদের সঠিক মূল্যে উপকরণ প্রাপ্তিসহ সার্বিক সহযোগিতা প্রদান, বেকার যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের পথ সুগম করা এবং বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা সুনিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার।

আসন্ন নির্বাচন ও নিজের লক্ষ্য সম্পর্কে ওয়াসিম হোসেন বলেন, "আমার পরম শ্রদ্ধেয় বাবা মরহুম আবুল হোসেন মেম্বার আজীবন এই এলাকার মানুষের সেবা করে গেছেন। তার প্রয়াণের পর স্থানীয়দের অপরিসীম স্নেহ, সহানুভূতি ও ভালোবাসাই আমাকে জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের সেবা করার অনুপ্রেরণা যুগিয়েছে। বাবার অসম্পূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়ন করে ৩ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, সমৃদ্ধ, মাদক ও ঘুষমুক্ত রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করাই আমার একমাত্র ধ্যেনজ্ঞান।


আমি আমার এলাকার মা-বোন, মুরুব্বি ও তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছি।" এদিকে এলাকার সাধারণ ভোটাররাও জানান, মরহুম আবুল হোসেন যেভাবে নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করেছেন, তার সন্তান ওয়াসিমও বাবার সেই নীতি ও আদর্শ বুকে ধারণ করে চলছেন। একজন যোগ্য ও সৎ প্রার্থীর সন্তান হিসেবে আসন্ন নির্বাচনে ওয়াসিম হোসেনকে তারা ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান এবং তাকে বিজয়ী করতে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর