ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নির্বাচন অফিসের কর্মী গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

হবিগঞ্জ সীমান্তে অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন কমিশনের এক ডাটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ প্রায় এক মাস ধরে কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার পর অবশেষে দালালের সহায়তায় দেশ ছাড়ার মুহূর্তে বিজিবির চৌকস টহল দলের হাতে ধরা পড়েন তিনি। গত রবিবার সকালে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) গুটিবাড়ী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে সরকারি দাপ্তরিক সিল, একাধিক জাতীয় পরিচয়পত্র ও নগদ টাকাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।


বিজিবি সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ মোংলামবস্তি চা বাগান এলাকার সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর পাশ দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। আন্তর্জাতিক সীমানা অতিক্রমের সময়ে বিজিবির নিয়মিত টহলদল তাকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের পরিচয় নিশ্চিত করেন। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। অনুসন্ধানে জানা যায়, তিনি ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ শুরু করেন এবং বর্তমানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত রয়েছেন।


ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করা হলে বেরিয়ে আসে নতুন তথ্য। তারা জানান, সুশান্ত প্রায় এক মাস ধরে কোনো ধরনের পূর্ব অনুমতি বা ছুটি ছাড়াই অফিসে অনুপস্থিত ছিলেন। হঠাৎ কর্মস্থল থেকে গায়েব হয়ে যাওয়ায় তার সন্ধানে খোঁজখবর নিচ্ছিল কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের মুখে আটক সুশান্ত বিজিবিকে জানান, গত বৃহস্পতিবার তিনি সীমান্তঘেঁষা শ্রীমঙ্গলে এসে একটি আবাসিক হোটেলে অবস্থান নেন। সেখানে এক দালালের সাথে চুক্তি করে সীমান্ত পার হওয়ার সুযোগ খুঁজছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, সীমান্তে বিজিবির কড়া নজরদারিতে তিনি ধরা পড়েন।


আটকের সময় তার হেফাজত থেকে ২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নিজের নামে ইস্যুকৃত ২টি এনআইডি কার্ড, ৬টি ভিন্ন পরিচয়পত্র, দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহারের নানা সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত তথ্য ও নথিপত্র বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান এবং সীমান্তে যেকোনো অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি বজায় রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর