ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩


  • আপলোড সময় : বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৪৩ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লছনা হাইওয়ে থানার ঠিক সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লছনা হাইওয়ে থানার সামনে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ভয়াবহ এই সংঘর্ষের পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

 

লছনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোমিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনা কবলিত বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। এই দুর্ঘটনার কারণে কিছু সময় ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 


এ সম্পর্কিত আরো খবর