ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৩৪ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে অবৈধ উপায়ে যৌন উত্তেজক ওষুধ ও বেবি জেলসহ বিভিন্ন আয়ুর্বেদিক সামগ্রী উৎপাদনের অপরাধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত শাহেদের মালিকানাধীন 'মেসার্স জনতা ল্যাবরেটরিজ' নামক কারখানায় এই বিশেষ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে এই কারখানাটি পরিচালনা করে আসছিলেন এনসিপি নেতা শাহেদ। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ও মানহীন ওষুধ জব্দ করা হয়, যার মধ্যে মেয়াদোত্তীর্ণ উপাদানও ছিল। শিশুদের বেবি জেল এবং প্রাপ্তবয়স্কদের বিভিন্ন উত্তেজক ওষুধ অনুমোদনহীনভাবে তৈরি করা হচ্ছিল সেখানে।

এদিকে দলের নেতার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাইফ হাসান খান প্রতিক্রিয়ায় জানান, অপরাধ বা অন্যায়ের সঙ্গে দলের কোনো আপস করার সুযোগ নেই। দলের সংশ্লিষ্ট কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জাড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুরো বিষয়টি ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করার প্রক্রিয়া চলছে।


এ সম্পর্কিত আরো খবর