ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

উখিয়া সৈকত থেকে একদিনে তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার সাগরের তীরবর্তী পৃথক স্থান থেকে একদিনেই তিনটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে তিনটার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকার সমুদ্রসৈকত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকার দক্ষিণ পাশের সৈকতে প্রথম একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এর ঠিক তিন ঘণ্টা পর মনখালী এলাকার সাগরপাড়ে আরও দুটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে সেগুলোও উদ্ধার করে।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত তিনটি মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলারডুবির ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গিয়েছিল। উখিয়া সৈকতে উদ্ধার হওয়া এই মরদেহগুলো ওই ট্রলারডুবির ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এ সম্পর্কিত আরো খবর