ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:২০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার চারতলা ভবনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে দগ্ধ হয়েছে পাঁচ শিক্ষার্থী। শনিবার সন্ধ্যার দিকে কাশিপুর হাজীপাড়া মাহেলা খাতুন মহিলা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।


দগ্ধ শিক্ষার্থীরা হলো—লামিয়া (১২), আসিয়া (৮), সুমাইয়া (১৩), জিকরি (১২) ও আতিয়া (১২)। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যায় কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার চারতলা ভবনের ছাদে ওঠে। এ সময় তারা খাওয়ার জন্য সঙ্গে আখ নিয়ে যায়। মাদ্রাসার ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার বয়ে গেছে।


ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীরা ছাদে আখ খাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে বিকট শব্দে স্পার্ক হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় ছাদে থাকা পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়।


পরে মাদ্রাসার শিক্ষক ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোরশেদ উল আলম খান জানান, সন্ধ্যায় মাদ্রাসা থেকে পাঁচজন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের ব্যথানাশক ইনজেকশন, স্যালাইন ও অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।


তিনি জানান, দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে চারজনের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। অপর একজন তুলনামূলক কম দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর