ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

খুলনায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার চার


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:২৪ পিএম

খুলনা প্রতিনিধি


খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। ২৫ ও ২৬ সেপ্টেম্বর মহানগরীর হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


কেএমপি সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে হরিণটানা থানা পুলিশের একটি দল খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কৈয়া বাজার এলাকার বেলাল ভল্কানাইজিংয়ের সামনে চেকপোস্ট বসায়। সেখানে তল্লাশির সময় পাঁচ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও দুটি ভারতীয় পাসপোর্টসহ ভারতের পশ্চিমবঙ্গের দুই নাগরিককে আটক করা হয়।


আটক দুজন হলেন—অপূর্ব সমাজপতি (৪১) ও সোমনাথ পাল (৩২)। অপূর্ব সমাজপতি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মণ্ডবঘাটা এলাকার অজয় কৃষ্ণ সমাজপতির ছেলে। অপর ব্যক্তি সোমনাথ পাল হুগলী জেলার চুঁচুড়া থানার কোদালিয়া ২ নম্বর ইউনিয়নের কালীতলা টাউন এলাকার বাবুল পালের ছেলে। এ ঘটনায় হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


অন্যদিকে, একই দিন রাত ৮টা ১০ মিনিটে খালিশপুর থানা পুলিশের একটি দল ১ নম্বর বিহারী ক্যাম্প এলাকার আলমগীরের গলিতে শাহাজাদীর বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় ৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। কাগজসহ উদ্ধার করা গাঁজার ওজন প্রায় ১০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।


অভিযানে মোঃ মোহন (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তিনি ১ নম্বর বিহারী ক্যাম্প এলাকার জসিমের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে।


এ ছাড়া ২৬ সেপ্টেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে আড়ংঘাটা থানা পুলিশ আড়ংঘাটা ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে সুমন হাওলাদার (৩৫) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন চার গ্রাম।


সুমন হাওলাদার আড়ংঘাটা দক্ষিণপাড়া এলাকার মৃত ভোলা হাওলাদারের ছেলে। এ ঘটনায় আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে মামলা রুজু করা হয়েছে। কেএমপি জানিয়েছে, মহানগরীতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।



এ সম্পর্কিত আরো খবর