ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৫২ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।


ইমিগ্রেশন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে নাসিমুল ইসলামের পাসপোর্ট ও ভিসা যাচাই করার সময় তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে বিষয়টি গোদাগাড়ী থানায় নিশ্চিত করা হলে তাকে গ্রেপ্তার করা হয়।


নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় ৬ ডিসেম্বর ২০২৪ তারিখের মামলা নম্বর-৭ এবং জিআর নম্বর-৬০৫ রয়েছে।


মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি ‘দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮’-এর ধারায় অভিযোগ রয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান জানান, গ্রেপ্তার নাসিমুল ইসলামকে সংশ্লিষ্ট গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


এ সম্পর্কিত আরো খবর