ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

শ্রীবরদীর সীমান্তে বিপুল ভারতীয় জনসন বেবি সাবান জব্দ


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ডুমুরতলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ, কর্ণঝোড়া বিওপির নিয়ন্ত্রণাধীন ডুমুরতলা নামক পাহাড়ি গ্রামের এলাকায় ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। কর্ণঝোড়া বিওপির নায়েক রহিমের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

বিজিবির দাবি, অভিযান চলাকালে তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় সাবানভর্তি কার্টনগুলো ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

কর্ণঝোড়া বিওপি ইনচার্জ সুবেদার ফুলমিয়া ভারতীয় জনসন বেবি সাবান আটকের বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে বলেন, রাতভর পরিচালিত সীমান্ত নজরদারি ও অভিযানের অংশ হিসেবে ভোরে এসব মালামাল আটক করা হয়েছে।

বিজিবি জানায়, আটক করা ভারতীয় সাবানের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। উদ্ধার করা পণ্যগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর সেগুলো ময়মনসিংহ বিজিবি সদর দপ্তরে জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর