ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান ডিসি রায়হানের


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদ্য ঘোষিত এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে ছিলেন এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক নবগঠিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও সদস্যকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মো. রায়হান কবির বলেন, তরুণরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া জরুরি।

জেলা প্রশাসক আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থাকেও নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে।

তিনি সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

রায়হান কবির বলেন, ‘আপনারা বেশি বেশি খেলাধুলার আয়োজন করুন। মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে কিশোর ও তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।’

সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে খেলোয়াড়দের সুযোগ তৈরি এবং বিভিন্ন বয়সভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।


এ সম্পর্কিত আরো খবর