ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মায়ের অগোচরে পুকুরে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:১২ পিএম

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় পানিতে ডুবে আব্দুল্লাহ নামের মাত্র দুই বছরের এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। চোখের পলকে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পুরো পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গেদু খান বাড়িতে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা কালাম খানের পুত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটির মা খাদিজা গৃহস্থালির নানা কাজে ব্যস্ত সময় পার করছিলেন। পরিবারের সবার অগোচরে ছোট্ট আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে উঠানে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।


দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এইচ এম আলভী আহমেদ শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


কম বয়সি শিশুদের ক্ষেত্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের সর্বদা সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। এদিকে শিশুটির মর্মান্তিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম।


এ সম্পর্কিত আরো খবর