ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক দূষণ রোধে মতবিনিময় সভা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:১৬ পিএম

পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। হেলভেটাস বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।


রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার বর্তমান ভারপ্রাপ্ত উপপরিচালক মেজবাহ উদ্দিন এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু। এছাড়া সভায় মূল বিষয়ের ওপর বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুভাশীষ ভট্টাচার্য।


সভায় বক্তারা প্রকৃতি ও পরিবেশ রক্ষা, প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি প্লাস্টিক দূষণমুক্ত ভবিষ্যৎ গড়ার ওপর বিশেষ জোর দেন। বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুসংহত ও কার্যকর করতে বিভিন্ন দিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়।


উন্মুক্ত আলোচনা পর্বে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় এনজিওর প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্লাস্টিক দূষণ রোধে করণীয় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।


এ সম্পর্কিত আরো খবর