ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নগরবাসীর জন্য নিরাপদ যাতায়াত: কাল উন্মুক্ত হচ্ছে দেশের প্রথম সাইকেল লেন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬ সময় : ৩:৫৬ পিএম

যানজট নিরসন ও পরিবেশদূষণ রোধ করে নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম ডেডিকেটেড সাইকেল ট্র্যাক। আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই সাইকেল ট্র্যাকের শুভউদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনের ঠিক আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র সাইকেল ট্র্যাকটির সার্বিক প্রস্তুতি ও নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেছেন।


]চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অধীনে এই আধুনিক ও যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই চার লেনবিশিষ্ট আধুনিক সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং একপাশে নান্দনিক ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে এই সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নগরবাসী ও পর্যটকদের জন্য একটি নিরাপদ, আরামদায়ক এবং পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সাইকেল চলাচলের জন্য সম্পূর্ণ পৃথক ও সুরক্ষিত লেন থাকায় একদিকে যেমন সাইকেল আরোহীদের নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পাবে, অন্যদিকে নগরীতে পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ প্রসারিত হবে। পাশাপাশি এটি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও সক্রিয় জীবনযাপনের প্রবণতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।


আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর দেশের প্রথম এই সাইকেল ট্র্যাকটি নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর