ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নড়াইলে যুবলীগ নেতা সারের ডিলারশিপ পাওয়ায় বিএনপির বিক্ষোভ


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৫ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে স্থানীয় যুবলীগের এক প্রভাবশালী নেতার নামে রাসায়নিক সারের সরকারি ডিলারশিপ বরাদ্দের ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ডিলার নিয়োগে মারাত্মক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বড় ধরনের অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।


সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় কালিগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি কালিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন জমাদ্দার, লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি মফিজুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান এবং লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী মিয়াসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।


প্রতিবাদ সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাহাদাত হোসেনকে সারের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কৃষি খাতে সরকারি ডিলার হিসেবে নিয়োগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে বিতর্কিত এই যুবলীগ নেতার ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের নিয়োগ না দিলে আগামীতে আরও কঠোর ও দূর্বার আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা। একই সাথে প্রকৃত কৃষকেরা যাতে যথাসময়ে ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানান নেতারা।


বিতর্কিত এই নিয়োগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা জানান, সারের ডিলারশিপ চূড়ান্ত করার ক্ষেত্রে সরকার নির্ধারিত উপজেলাভিত্তিক একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা থাকে। সেই কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। ফলে এতে এককভাবে তাঁর কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একচ্ছত্র কোনো হাত ছিল না বলে দাবি করেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর