ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বাদল পাঠান


  • আপলোড সময় : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৭ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্ষতিগ্রস্ত সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. বাদল পাঠান।


বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী পৌরসভার বিভিন্ন সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ করা হয়। সড়কের উঠে যাওয়া কার্পেটিং এবং বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত স্থানে ইট, বালু ও কংক্রিট ব্যবহার করে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।


সংস্কার করা সড়কগুলোর মধ্যে রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের আমগাছ এলাকাসংলগ্ন পূর্ব মাধবপুরের ১ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা সড়ক। এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাধবপুর বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশও সংস্কার করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলোর বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হওয়া এবং পিচ উঠে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায় এসব সড়কে ভোগান্তিও বাড়ে।


এ অবস্থায় ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করায় পথচারী ও যানবাহন চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, উৎসবের সময় সড়কের দুরবস্থা কমানো গেলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।


মো. বাদল পাঠান বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার উৎসব। পূজার সময়ে পৌরবাসীর চলাচলের দুর্ভোগ কমাতে এবং উৎসবের আনন্দ নির্বিঘ্ন করতে সামর্থ্য অনুযায়ী নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব।”


স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমানো এবং দুর্গাপূজার সময় যাতায়াত স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর