ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পচা মরিচ ব্যবহারের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা


  • আপলোড সময় : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৯ পিএম

চুয়াডাঙ্গ প্রতিনিধি  

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজারে খাদ্যপণ্য উৎপাদনে অনিয়ম, পচা মরিচ ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে মরিচ শুকানোর দায়ে আলিফ ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত সব লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন খাদ্যপণ্য ও ওষুধের মান এবং সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করা হয়।


অভিযানকালে মো. লিটন মিয়ার মালিকানাধীন আলিফ ফুড প্রোডাক্টসে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির সব লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। পাশাপাশি খাদ্যপণ্য তৈরিতে পচা মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন স্থানে মরিচ শুকানোর বিষয়টি নজরে আসে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের।


এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে প্রশাসনিকভাবে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।


খাদ্যপণ্যের মান নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং ব্যবসায়িক অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর