ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

কুড়িগ্রামে ছুরিকাঘাতে মা নিহত, বাবা আহত : ছেলে আটক


  • আপলোড সময় : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:৪২ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে ছেলের ছুরিকাঘাতে মুনিরা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী অবসরপ্রাপ্ত টেক্সটাইল প্রকৌশলী সরদার আলী (৬৫) গুরুতর আহত হয়েছেন। হত্যাকাণ্ডের প্রায় পাঁচ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছেলে মোস্তাকিন আলম শোভনকে (৩৫) আটক করেছে পুলিশ।


বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নগামী ‘ভাইরাল সড়ক’ থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোভনের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে। তাঁকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও সেখান থেকে পালিয়ে আসেন তিনি। সম্প্রতি তাঁকে আবারও নিরাময় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন তাঁর মা-বাবা।


স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার ভোরে সিরাজগঞ্জ থেকে আসা একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা শোভনকে নিতে তাঁর বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে শোভন ঘর থেকে বের হয়ে ছুরি দিয়ে তাঁর মায়ের বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাবা এগিয়ে এলে তাঁকেও পেটে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।


পরে মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। খলিলগঞ্জের একটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন, অভিযুক্তের কারণে তাঁর কলেজশিক্ষক বড় ভাইকেও বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় থাকতে হয়। যে মা ছেলেকে আগলে রেখেছিলেন, শেষ পর্যন্ত সেই মাকেই ছেলের হাতে প্রাণ দিতে হলো বলে মন্তব্য করেন তিনি।


এ ঘটনা সমাজে মাদকের বিস্তার ও সহজলভ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন আব্দুল কাদের। কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, “আমি নিজে অভিযান চালিয়ে তাকে আটক করেছি। তাঁকে থানায় নেওয়া হয়েছে। নিহতের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”


পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।


এ সম্পর্কিত আরো খবর