ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন


  • আপলোড সময় : শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৯ পিএম

শিল্পনগরী গাজীপুরের সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে কারখানার একটি অংশ থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিকেলের দিকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানা প্রাঙ্গণ থেকে হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে মুহূর্তের মধ্যে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


কারখানার নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারীরা প্রাথমিক পর্যায়ে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়।


খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের পর পর ৬টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যুক্ত হয়। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে ফায়ার সার্ভিস বা কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা কঠোর চেষ্টার মাধ্যমে আগুন যেন পাশের কোনো ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করেছেন। 


এ সম্পর্কিত আরো খবর