ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা নয়ন


  • আপলোড সময় : শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ সময় : ৯:১৮ পিএম

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম নয়ন। ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং আগের মতো একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।


শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার কাওড়া পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আকিদুল ইসলামের বসতবাড়ি ও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আকিদুল ইসলাম মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।


স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বসতবাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান যুবদল নেতা মো. রবিউল ইসলাম নয়ন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত ঘরটি পরিদর্শন করেন। পরে তিনি আগের মতো একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।


এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বর্তমান সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সজীব শিকদার, সদস্য সচিব মো. রজব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এ সম্পর্কিত আরো খবর