ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পর্যটকদের এলাকা ছাড়ার নির্দেশ

আবারও সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ


  • আপলোড সময় : বুধবার ২১ অক্টোবর, ২০২৬ সময় : ৬:২৫ পিএম

তিন দফা দাবি বাস্তবায়ন এবং প্রশাসনের দেওয়া পূর্ব প্রতিশ্রুতি পূরণ না হওয়ার প্রতিবাদে পাহাড়ের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেক সড়কে আবারও অনির্দিষ্টকালের জন্য রাজপথ অবরোধের কঠোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আগামী কাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে এই অবরুদ্ধ কর্মসূচি শুরু হচ্ছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষে যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সাজেকে বর্তমানে অবস্থানরত পর্যটকদের সুবিধার্থে আজকের (বুধবার) মধ্যে নিরাপদ উপায়ে সাজেক এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটির নেতৃত্ব।


বুধবার (২১ অক্টোবর) সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে অবরোধের বিষয়টি চূড়ান্ত করেন। বিবৃতিতে জানানো হয়, স্থানীয় বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির আকুল আবেদন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান দেখিয়ে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত তাঁদের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। কিন্তু পূজার ছুটি চলাকালীন প্রদেয় প্রতিশ্রুতি অনুযায়ী কোনো দাবি পূরণ না হওয়ায় পুনরায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন তাঁরা।


উল্লেখ্য, ইতিপূর্বে গত ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে প্রথম দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছিল সংগঠন দুটি। সে সময় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মো. সালমান ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ মূল তিন দফা দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়েছিল। তবে আশ্বাস বাস্তবে রূপ না দেওয়ায় ১৫ অক্টোবর এক দিন অবরোধ পালনের পর পূজার কারণে স্থগিত রাখা হয়েছিল, যা কাল থেকে পুনরায় শুরু হচ্ছে।


সংগঠনটির নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনও নিজ নিজ আগের অবস্থানে বহাল তবিয়তে রয়েছে। তাদের হুমকি ও আতঙ্কে শতাধিক সাধারণ স্থানীয় মানুষ বসতবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এছাড়া গ্রামবাসীদের মুঠোফোন কেড়ে নেওয়া এবং নিরাপত্তাহীনতার কারণে জুমচাষীরা নিজেদের জমিতে স্বাভাবিক চাষাবাদ ও ফসল তুলতে যেতে পারছেন না। পাহাড়ের সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সশস্ত্র সদস্যদের অপসারণ না করা পর্যন্ত সাজেক সড়কে অবরোধ অব্যাহত থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন— ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ওষুধ বহনকারী যান ও সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর