ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

গোয়ালন্দে ৫০ হাজার মিটার জাল জব্দ, জেলেসহ আটক ৩


  • আপলোড সময় : বুধবার ২১ অক্টোবর, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি  

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও নৌপুলিশ। এ সময় তিন জেলেকে আটক করা হয়। পরে তাঁদের প্রত্যেককে মৎস্য আইনে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।


আটক জেলেরা হলেন পাবনা জেলার আমিনপুর থানার মৃত জালাল খানের ছেলে ইয়াছিন খান (২৫), মজিবর উল্ল্যাহর ছেলে আব্দুল্লাহ (৩৩) এবং আহেদ শেখের ছেলে মোখলেছ শেখ (২৫)। অভিযানে জব্দ করা ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ৭ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।


অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট এবং দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এ ছাড়া মৎস্য অফিসের কর্মকর্তা ও নৌপুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।


উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, মা ইলিশ দেশের সম্পদ। সরকারি আইন অমান্য করে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



এ সম্পর্কিত আরো খবর