ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

রায়পুরায় ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩


  • আপলোড সময় : বুধবার ২১ অক্টোবর, ২০২৬ সময় : ৮:১৫ পিএম

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর রায়পুরা উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর সাঁড়াশি অভিযানে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড তাজা গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এসব অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশিকুর রহমান অস্ত্র উদ্ধারের এসব চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন।


সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত মঙ্গলবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ইসমাইল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইসমাইল ওই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।


এর আগে গত গত ১৮ অক্টোবর উপজেলার মরজাল-বাঘমারা ব্রিজ এলাকায় স্থাপিত পুলিশের নিয়মিত চেকপোস্টে আরেকটি সফল অভিযান চালানো হয়। সে সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে বিজয় মিয়া (২৫) ও জুম্মান মিয়া (১৯) নামের দুজনকে আটক করা হয়। আটক বিজয় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে এবং জুম্মান রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে। রাত পৌনে ১০টার দিকে তল্লাশির সময় বিজয়ের কোমর থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।


পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারের এসব ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে রায়পুরা থানায় পৃথক অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান আরও জানান, চলতি অক্টোবর মাসজুড়ে রায়পুরা থানা পুলিশ অপরাধ দমনে ব্যাপক তৎপরতা চালিয়েছে। এ সময় ১৩টি পৃথক মাদক মামলায় ১০৩ কেজি গাঁজা ও ৪০৩ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি এই ৩টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এ সম্পর্কিত আরো খবর