ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

খুলনায় সাত সকালে যুবককে গুলি করে হত্যা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬ সময় : ১১:২৫ এএম

খুলনা নগরীতে ভোরে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে গুলি করে মোঃ তুষার (২৭) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর ব্যস্ততম মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন এলাকা থেকে তাঁর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাপ্লুত অবস্থায় মরদেহটি উদ্ধার করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার সময় ঘটনাস্থলে তাঁর নিথর মরদেহের ঠিক পাশেই একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ মডেলের স্পোর্টস মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে প্রতিপক্ষ বা আততায়ীরা গুলি চালায়। আকস্মিক গুলির আঘাতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ সড়কে আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

অন্যদিকে স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী ও সূত্রের দাবিতে জানা গেছে, ঘটনার কিছু সময় আগে পার্শ্ববর্তী পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি স্থানীয় মাদ্রাসার সামনে তুষারের সঙ্গে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের তুমুল ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল। সেখান থেকে কোনোমতে নিজেকে বাঁচিয়ে তুষার নিজের মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে আসার চেষ্টা করেন। কিন্তু আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছানো মাত্রই পিছু নেওয়া দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে সোজাসুজি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবর্ষণ ও আঘাতের কারণে রক্তাত্ব অবস্থায় মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।

 

ঘটনার বিস্তারিত সংবাদ পাওয়া মাত্রই খুলনা থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই নির্মম হত্যাকাণ্ডের মূল নেপথ্য কারণ কী এবং এর সঙ্গে কারা সরাসরি জড়িত, তা তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি। ঘটনার রহস্য উন্মোচন ও ঘাতকদের গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এ সম্পর্কিত আরো খবর