ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ভালুকায় ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬ সময় : ৭:২৩ পিএম

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তারঘাট এলাকায় গড়ে ওঠা বহুল বিতর্কিত ‘ধানকুঁড়া রিসোর্ট’-এ দীর্ঘদিন ধরে চলা অবাধ মাদক ব্যবসা, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপসহ সব ধরণের অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জোর দাবি উঠেছে। একই সাথে এলাকার সামাজিক পরিবেশ রক্ষা ও নৈতিক অবক্ষয় রোধে বিতর্কিত এই রিসোর্টটি স্থায়ীভাবে সিলগালা ও চিরতরে বন্ধ ঘোষণার দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সচেতন এলাকাবাসী।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলবেলা ইস্তারঘাট বাজারে স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ, আলেম-ওলামা, শিক্ষক ও যুবসমাজের প্রতিনিধিরা পরম স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


মানববন্ধনে উপস্থিত বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তোলেন যে, ইস্তারঘাট এলাকার ধানকুঁড়া রিসোর্টটিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু চক্র প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা ধরণের অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর ফলে এলাকার উঠতি বয়সী যুবসমাজ মারাত্মকভাবে বিভ্রান্ত ও ধ্বংসের মুখে পড়ছে এবং আশপাশের সাধারণ মানুষের স্বাভাবিক সম্মানজনক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। শান্ত ও ধর্মপ্রাণ এলাকার পরিবেশ বিনষ্টকারী এই ধরনের কোনো অপতৎপরতা আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


এ সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা দ্রুত সময়ের মধ্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি প্রশাসন অবিলম্বে অভিযান চালিয়ে এই রিসোর্টের সকল অবৈধ তৎপরতা চিরতরে বন্ধ না করে, তবে এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও কঠোর ও তীব্র বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।


উক্ত মানববন্ধনে বক্তব্য রেখে স্থানীয়দের দাবিতে একাত্মতা প্রকাশ করেন অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর, সেলিম আকন্দ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম, জাকির হোসেন মাস্টার, বিল্লাল হোসেন এবং হৃদয় তালুকদারসহ অন্যান্য স্থানীয় গুণীজন ও সাধারণ নাগরিকবৃন্দ।   


এ সম্পর্কিত আরো খবর