ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬ সময় : ৭:২৭ পিএম

মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:

ঢাকা-আরিচা মহাসড়কে ঘাতক 'সেলফি পরিবহনে'র বেপরোয়া গতি ও মুখোমুখি ধাক্কায় ইজিবাইকে থাকা একই পরিবারের ২ জন যাত্রী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। চাঞ্চল্যকর এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘসময় তীব্র যান চলাচল বন্ধ রেখে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। পরবর্তীতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এবং সেলফি পরিবহনের যাবতীয় অনিয়ম নিষ্পন্ন না হওয়া পর্যন্ত উক্ত মহাসড়কে এর সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণার পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ব্যস্ততম বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি বাসের নির্মম ধাক্কায় এই অকাল প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন—মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা ইয়াসিন (২২) ও বাবলু (২৮)। তাঁরা দুজনই একই পরিবারের সদস্য এবং দুর্ঘটনার স্পটেই মৃত্যুবরণ করেন। এ ছাড়া একই ঘটনায় ইজিবাইকের চালক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় আশু চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে।


স্থানীয় প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের একচ্ছত্র ও দানব নামে খ্যাত সেলফি পরিবহনের দ্রুতগামী বাসটি পাটুরিয়া ঘাট থেকে রাজধানী ঢাকার দিকে রওনা হয়েছিল। অন্যদিকে মৌহালী এলাকা থেকে যাত্রী বোঝাই করে একটি সাধারণ ইজিবাইক বরংগাইল হাটের দিকে যাত্রা করছিল। ইজিবাইকটি বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানো মাত্রই অনিয়ন্ত্রিত দ্রুতগতির সেলফি বাসটি সরাসরি ইজিবাইকটিকে সশব্দে সজোরে ধাক্কা দেয়, যার ফলে ধুমড়ে-মুচড়ে হতাহতের এই বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়।


দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ স্থানীয় জনগণ ও আন্দোলনকারী জনতা। তাঁরা তাৎক্ষণিকভাবে ঢাকা-আরিচা মহাসড়ক সর্বাত্মক অবরোধ করেন এবং ঘাতক সেলফি পরিবহনের বাসটিতে ব্যাপক ভাঙচুর চালান। দীর্ঘক্ষণ রাজপথ অচল থাকার পর দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আন্দোলনকারীদের সাথে আশ্বস্ত করে কথা বলেন। সেলফি পরিবহনের যাবতীয় অভিযোগ ও বিশৃঙ্খলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রুটে সেলফি পরিবহনের সকল বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। জেলা প্রশাসকের সুনির্দিষ্ট এই আশ্বাসের পর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে নিজেদের সড়িয়ে অবরোধ তুলে নেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর ঘাতক সেলফি পরিবহনের বাসটিকে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া ও সড়ক পরিবহন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।   


এ সম্পর্কিত আরো খবর